দুই দিনের সফরে রায়বরেলি আসছেন রাহুল গান্ধী, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা
রায়বরেলি, ১৮ মে (হি.স.) : লোকসভার বিরোধী দলনেতা ও রায়বরেলির সাংসদ রাহুল গান্ধী আগামী ১৯ মে দুই দিনের সফরে রায়বরেলি জেলায় আসছেন। নিজের সংসদীয় এলাকায় এই সফরকালে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও
দুই দিনের সফরে রায়বরেলি আসছেন রাহুল গান্ধী, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা


রায়বরেলি, ১৮ মে (হি.স.) : লোকসভার বিরোধী দলনেতা ও রায়বরেলির সাংসদ রাহুল গান্ধী আগামী ১৯ মে দুই দিনের সফরে রায়বরেলি জেলায় আসছেন। নিজের সংসদীয় এলাকায় এই সফরকালে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার কংগ্রেসের জেলা সভাপতি পঙ্কজ তিওয়ারি জানিয়েছেন, মঙ্গলবার সড়কপথে বছরাওয়া উন্নয়ন ব্লকের মহেরি ঠাকুরাইন খেড়ায় পৌঁছবেন রাহুল গান্ধী। সেখানে সাংসদ তহবিলের অর্থে নির্মিত একটি বিবাহ হলের উদ্বোধন করবেন তিনি। এরপর খিরোঁ এলাকায় আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও লালগঞ্জে মহিলাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় কর্মসূচি রয়েছে তাঁর। পঙ্কজ তিওয়ারির আরও জানান , লালগঞ্জ থেকে সরাসরি ভুয়েমউ গেস্ট হাউসে যাবেন রাহুল গান্ধী। সেখানে রাত্রিযাপনের পর বুধবার সকালে জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে লোধওয়ারিতে বীরা পাসির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

এছাড়াও অমেঠিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। সফরকালে তিনি প্রয়াত কংগ্রেস নেতা যোগেন্দ্র মিশ্রের বাড়িতেও যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানাবেন। পরে সেখান থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande