হ্যানয় পৌঁছলেন রাজনাথ, সফরের দ্বিতীয় পর্যায়ে যাবেন দক্ষিণ কোরিয়া
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার সকালে ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে রওনা হন। তিনি ১৯ মে পর্যন্ত ভিয়েতনাম সফরে থাকবেন। এরপর ১৯ থেকে ২১ মে দক্ষিণ কোরিয়া সফর করবেন। সোমবার দুপুরেই ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছে যান
হ্যানয় পৌঁছলেন রাজনাথ, সফরের দ্বিতীয় পর্যায়ে যাবেন দক্ষিণ কোরিয়া


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার সকালে ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে রওনা হন। তিনি ১৯ মে পর্যন্ত ভিয়েতনাম সফরে থাকবেন। এরপর ১৯ থেকে ২১ মে দক্ষিণ কোরিয়া সফর করবেন। সোমবার দুপুরেই ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছে যান রাজনাথ সিং। তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

দুই দেশে যাত্রা শুরু আগে সোমবার সকালে এক্স-এ একটি পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, আমি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করে কৌশলগত সামরিক সহযোগিতা গভীর করা, প্রতিরক্ষা শিল্প অংশীদারিত্ব শক্তিশালী করা এবং সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর উপর মনোযোগ দেব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande