ফলতা বিধানসভা উপ-নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ভোটগ্রহণ বৃহস্পতিবার
কলকাতা, ১৮ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগণা জেলার ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী বৃহস্পতিবার, ২১ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এই উপ-নির্বাচনে লড়াইয়ের ময়দানে রয়েছেন মোট ৬ জন প্রার্থী। উ
ফলতা বিধানসভা উপ-নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ভোটগ্রহণ বৃহস্পতিবার


কলকাতা, ১৮ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগণা জেলার ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী বৃহস্পতিবার, ২১ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এই উপ-নির্বাচনে লড়াইয়ের ময়দানে রয়েছেন মোট ৬ জন প্রার্থী। উল্লেখ্য, এবারের নির্বাচনী লড়াইয়ে সব প্রার্থীই পুরুষ, কোনো মহিলা প্রার্থী নেই।

​কমিশন সূত্রে সোমবার জানা গেছে, ফলতা বিধানসভা কেন্দ্রে এবার মোট ভোটদাতার সংখ্যা ২,৩৬,৪৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২১,৩০০ জন এবং মহিলা ভোটার ১,১৫,১৩৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

​নির্বাচন কমিশন এই কেন্দ্রের ভোটারদের কিছু বিশেষ পরিসংখ্যানও প্রকাশ করেছে:

​নতুন ভোটার (১৮-১৯ বছর): ৪,৩৪৩ জন, যাঁরা এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন।

​শতায়ু ভোটার (১০০ বছরের ঊর্ধ্বে): ২৬ জন।

​প্রবীণ ভোটার (৮৫ বছরের ঊর্ধ্বে): ১,৪৪৫ জন।

​বিশেষভাবে সক্ষম ভোটার : ২,১০৯ জন।

​সার্ভিস ভোটার: মোট ৯৩ জন (পুরুষ ৯১ জন এবং মহিলা ২ জন)।

​ভোটগ্রহণের জন্য এই কেন্দ্রে মোট ২৮৫টি ভোটগ্রহণ কেন্দ্র বা পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। এর মধ্যে মূল (মেন) পোলিং স্টেশন ২৬১টি এবং অতিরিক্ত (অক্সিলারি) পোলিং স্টেশন রয়েছে ২৪টি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande