ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপনে শুভেন্দু অধিকারী, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ভবানীপুর, ১৮ মে (হি. স.):-ভবানীপুরের ৬৩ নম্বর ওয়ার্ডে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে একাধিক রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের নির্বাচিত বিধায়ক হিসেবেই এসেছ
শুভেন্দু ভবানীপুরে


ভবানীপুর, ১৮ মে (হি. স.):-ভবানীপুরের ৬৩ নম্বর ওয়ার্ডে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে একাধিক রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের নির্বাচিত বিধায়ক হিসেবেই এসেছি। আপনারা যে বিশ্বাস ও ভরসা দেখিয়েছেন, তার মর্যাদা আমি রাখব।”সভায় তিনি জানান, রোড শোর দিন কর্মী-সমর্থকদের দীর্ঘ পথ হাঁটার কারণে ভবানীপুরে আসতে পারেননি। তাই এদিন বিশেষভাবে ধন্যবাদ জানাতেই তাঁর আগমন। তিনি আশ্বাস দেন, এলাকায় কোনও দুর্নীতি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না এবং মানুষের সমস্যা সমাধানের জন্য আলাদা ফোন নম্বরও চালু করা হবে।বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “মোদীজির নেতৃত্বে এখন ভয় আউট, ভরসা ইন।” পাশাপাশি ভবানীপুর-সহ কলকাতার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা, মাইক ব্যবহার ও দুর্নীতির প্রসঙ্গেও কড়া অবস্থান নেওয়ার কথা জানান তিনি।সভায় বিজেপির প্রতিশ্রুতি পূরণ, শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই প্রত্যাশা পূরণে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande