প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তীব্র কটাক্ষ সঞ্জয় রাউতের
মুম্বই, ১৮ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে তীব্র কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পাশাপাশি নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়েও সরব হয়েছেন তিনি। সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করেন সঞ্জয় রাউত। সুইডেন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তীব্র কটাক্ষ সঞ্জয় রাউতের


মুম্বই, ১৮ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে তীব্র কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পাশাপাশি নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়েও সরব হয়েছেন তিনি। সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করেন সঞ্জয় রাউত। সুইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে 'রয়্যাল অর্ডার অফ পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস' প্রদান করা প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তিনি শতক পূর্ণ করবেন। তিনি যে দেশেই যান, সেখানেই সর্বোচ্চ পুরস্কার পান। এই পুরস্কার দিয়ে তিনি কী করবেন? তিনি আমাদের বিদেশ ভ্রমণে যেতে বারণ করছেন, অথচ তিনি নিজেই বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের দায় দেশের শিক্ষামন্ত্রীর নেওয়া উচিত। এই সমস্ত লোক বিজেপির সঙ্গে যুক্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande