
সল্টলেক, ১৮ মে (হি.স.): সোমবার সকাল থেকেই একেবারে 'অ্যাকশন মোডে' বিধাননগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। সোমবার সকালে তিনি আচমকাই বিধাননগরের মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে যান। পেশায় চিকিৎসক এই বিধায়ক হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি সেখানকার চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখেন।
হাসপাতালে রোগীদের কী ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে এবং বর্তমানে সেখানে কী কী সমস্যা রয়েছে, সেই সমস্ত বিষয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। হাসপাতালের পরিকাঠামোগত খামতি ও রোগীদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন নবনির্বাচিত বিধায়ক।
হিন্দুস্থান সমাচার / সোনালি