
কলকাতা, ১৮ মে (হি. স. ) :
রাজ্যে এতদিন হয়ে চলা প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য কমিটি তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে মহিলাদের উপর অত্যাচারের একাধিক ঘটনার তদন্তের জন্যও তৈরি করা হয়েছে আলাদা একটি কমিশন। ২টি কমিটিই ১ জুন থেকে কাজ শুরু করবে।
তার চেয়ারপার্সন হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই কমিটির মেম্বার সেক্রেটারি হচ্ছেন আইপিএস কে জয়রামন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিভিন্ন সরকারি প্রকল্পে যা যা দুর্নীতি হয়েছে, সেই সবকিছু নিয়ে তদন্ত করবে এই কমিটি। মিড-ডে মিল থেকে শুরু করে, আবাস প্রকল্প, একশো দিনের কাজ-সহ আর যা যা প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সবকিছুর তদন্ত করবে এই কমিটি। এছাড়াও সরকারি প্রকল্পের অধীনে যে যে কাজ নিয়ে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত