
কলকাতা, ১৮ মে (হি. স. ) : সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত কৃতী ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে এই আশাবাদ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই। আমেরিকা বা ইউরোপের নানা প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে এ রাজ্যের মেধাবীরা নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাই সেই অনন্য মেধা এবার পশ্চিমবঙ্গেই থেকে যাক, রাজ্যের কাজেই লাগুক।’’ রাজ্য স্কুলশিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এ দিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড এবং কেন্দ্রীয় বোর্ডের (সিবিএসই ও আইসিএসই) কৃতী পরীক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৮ মে মাধ্যমিক এবং ১৪ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই প্রথম স্থানাধিকারী আদৃত পালের সঙ্গে ভিডিও কলে কথা বলে সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই কৃতিদের মঞ্চে দাঁড়িয়েই স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে প্রকৃত শিক্ষার মাধ্যমে সবাইকে স্বাবলম্বী হয়ে ওঠার আহ্বান জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত