মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন নাবালিকা
মালদা, ১৮ মে (হি.স.): গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল তিন নাবালিকা। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের শান্তিপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকচকেরই তিন নাবালিকা মেয়ে নদীতে স্নান করছিল। আচমকা তারা নদীতে জলের স্রোতে তলিয়ে যায়। দেখ
মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন নাবালিকা


মালদা, ১৮ মে (হি.স.): গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল তিন নাবালিকা। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের শান্তিপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকচকেরই তিন নাবালিকা মেয়ে নদীতে স্নান করছিল। আচমকা তারা নদীতে জলের স্রোতে তলিয়ে যায়। দেখতে পেয়ে প্রথমে স্থানীয়েরা তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তাঁরা স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। এখনও পর্যন্ত তিন নাবালিকার হদিস মেলেনি। এই ঘটনায় নদীর ধারে ভিড় জমান স্থানীয়রা। তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande