
কলকাতা, ১৮ মে (হি স)। তপসিয়ায় দুর্ঘটনা, মোটরবাইকে ধাক্কা অ্যাপ নির্ভর শাটল বাসের। মোটরবাইকে ছিলেন ৩ জন, ১ জনের ঘটনাস্থলে মৃত্যু। শাটল বাসের ধাক্কায় গুরুতর ২ জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে।
বেপরোয়া গতিতে না চালানোর পরামর্শ তো বারবার দেওয়া হয় বটেই, সেই সঙ্গেই মদ্যপ অবস্থাতেও গাড়ি চালানোয় নিষেধাজ্ঞার কথা বারবার মনে করানো হয় পুলিশের তরফে। তবে এদিনের এই দুর্ঘটনা প্রকৃতই কে দোষী ছিল, কিংবা ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, প্রাণ হারাতে হল একজনকে তা এখনও প্রকাশ্যে আসেনি। বিশেষ করে রাজ্যে সরকার বদলের পর ট্রাফিক রুল নিয়ে আরও কড়া এখন প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত