কেরলমে মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুযোগ, সিদ্ধান্ত সতীশনের মন্ত্রিসভায়
তিরুঅনন্তপুরম, ১৮ মে (হি.স.) কেরলমে এ বার মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুযোগ পাবেন। সোমবার কংগ্রেস নেতা ভিডি সতীশন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে প্রবীণদের জন্য বিশেষ সহায়তা প্রকল
কেরলমে ইউডিএফ-এর প্রত্যাবর্তন, মুখ্যমন্ত্রী পদে শপথ সতীশনের


তিরুঅনন্তপুরম, ১৮ মে (হি.স.) কেরলমে এ বার মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুযোগ পাবেন। সোমবার কংগ্রেস নেতা ভিডি সতীশন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে প্রবীণদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প এবং স্বাস্থ্য দফতরের আশা কর্মীদের ভাতা ৩০০০ টাকা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সতীশন আরও ঘোষণা করেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক, স্কুলের রান্নার কর্মী, প্রাক-প্রাথমিক শিক্ষক এবং আয়াদের জন্য মাসিক ভাতা ১০০০ করে বাড়ানো হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য কেরলমে একটি আদর্শ সভ্য সমাজ গড়ে তোলা। উল্লেখ্য, কেরলম সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২১ মে বিধায়করা শপথ নেবেন। আর ২২ মে স্পিকার পদের নির্বাচন হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande