কেরলে নতুন ইউডিএফ সরকারকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৮ মে (হি.স.): কেরলে নবগঠিত ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) সরকারকে সোমবার শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে তিনি ন
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৮ মে (হি.স.): কেরলে নবগঠিত ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) সরকারকে সোমবার শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে তিনি নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন এবং তাঁর সরকারকে অভিনন্দন জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেন, কেরলে আজ শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশনের নেতৃত্বাধীন ইউডিএফ সরকারকে অভিনন্দন। কেরলের মানুষের সেবায় নতুন সরকারের বিপুল সাফল্য কামনা করি।

সোমবার তিরুঅনন্তপুরমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন কংগ্রেস নেতা ভি.ডি. সতীশন। এর সঙ্গেই প্রায় এক দশক পর কেরলের ক্ষমতায় প্রত্যাবর্তন করল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট।

ভি.ডি. সতীশন দীর্ঘদিন ধরে কেরলের রাজনীতিতে কংগ্রেসের অন্যতম প্রধান মুখ। গত কয়েক বছর ধরে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ১৪০ সদস্যের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) সরকারকে ক্ষমতাচ্যুত করেছে ইউডিএফ।

নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক জাতীয় স্তরের রাজনৈতিক নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেরলে ইউডিএফ-এর এই প্রত্যাবর্তন জাতীয় রাজনীতিতে কংগ্রেসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande