বেআইনি উচ্ছেদ, প্রশ্নের উত্তরে নেটিজেনদের সানন্দ প্রতিক্রিয়া
কলকাতা, ১৮ মে (হি. স.) : হাওড়া স্টেশনচত্বর থেকে শিয়ালদহ স্টেশনচত্বর, আসানসোল থেকে তিলজলা, উত্তরবঙ্গ— বিভিন্ন জায়গায় যত্রতত্র জবরদখল করে রাখা ঝুপড়ি বা ব্যবসাকেন্দ্র উচ্ছেদ নিয়ে জনমানসে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মানুষের সার্বিক মতামত কোনদিকে? তা বুঝতে
বেআইনি উচ্ছেদ, প্রশ্নের উত্তরে নেটিজেনদের সানন্দ প্রতিক্রিয়া


কলকাতা, ১৮ মে (হি. স.) : হাওড়া স্টেশনচত্বর থেকে শিয়ালদহ স্টেশনচত্বর, আসানসোল থেকে তিলজলা, উত্তরবঙ্গ— বিভিন্ন জায়গায় যত্রতত্র জবরদখল করে রাখা ঝুপড়ি বা ব্যবসাকেন্দ্র উচ্ছেদ নিয়ে জনমানসে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মানুষের সার্বিক মতামত কোনদিকে? তা বুঝতে সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন রেখেছে এক সাময়িকী। তার উত্তরেই ফুটে উঠেছে মানুষ এ ব্যাপারে কী ভাবছে?

বড় হরফে ওই প্রশ্ন লেখা হয়েছে, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যের চারিদিকে অবৈধ নির্মাণ ভাঙছে, আপনি কি সমর্থন করছেন?” সোমবার সকাল ৫টা ৩০ পর্যন্ত ৩ হাজার ৮০০ প্রতিক্রিয়া এসেছে। শেয়ার হয়েছে ৯৪টি। প্রায় সবেতেই এক সুর।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধিকাংশের উত্তর ‘১০০%’, ‘১০০ % সমর্থন করছি’, ‘১০০% সঠিক কাজ করেছে’, ‘হ্যাঁ, অবশ্যই সমর্থনযোগ্য কাজ’, ’দারুন কাজ হচ্ছে’, ‘একদম ঠিক’, ‘অবশ্যই’, ‘এটাই তো চেয়েছিলাম’, ‘একদম রাইট করেছে’, ‘ঠিক, ঠিক’, ‘ঠিক করেছে’, ‘দারুণ খুশি’, ‘হ্যাঁ করছি’— এ ধরণের।

অভিজিৎ মণ্ডল লিখেছেন, “অবৈধ জিনিষটা সুস্থ সমাজ ও শিক্ষিত সমাজ কেউই মেনে নেবে না। যেহেতু সেইটা অবৈধ। সেইটা নির্মাণ হোক বা সম্পর্ক।” অভিজিৎ চৌধুরী লিখেছেন, “একদম ধর্ম বর্ণ নির্বিশেষে। যে কোন রাজনৈতিক দলের হোক ভেঙে দিক।“ সরোজ খুটিয়া লিখেছেন, “সঠিক সিদ্ধান্তের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।”

রবিবার বড় হরফে একই প্রশ্ন তুলেছেন জনৈক সম্রাট সাহা। সোমবার সকাল ৬টা ১৮ পর্যন্ত ওই পোস্টে সাইক’ হয়েছে২৪ হাজারের ওপর। ৪ হাজার ১০০ প্রতিক্রিয়া এসেছে। শেয়ার হয়েছে ১৮৯টি। প্রায় সবেতেই এক সুর। সময় যত এগিয়েছে, দ্রুত বেড়েছে প্রতিক্রিয়ার সংখ্যা। উত্তরগুলো প্রায় একপাক্ষিক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande