আরামবাগে বিজেপির অভিনন্দন যাত্রা
আরামবাগ , ১৮ মে (হি.স.) বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আরামবাগ জুড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের উৎসাহ এখন তুঙ্গে। সোমবার আরামবাগের আরান্ডি ১ নম্বর ও মায়াপুর ১ নম্বর অঞ্চলে বিজেপির উদ্যোগে একটি অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিকে ঘিরে এলা
আরামবাগের বিজেপির অভিনন্দন যাত্রা


আরামবাগ , ১৮ মে (হি.স.)

বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আরামবাগ জুড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের উৎসাহ এখন তুঙ্গে। সোমবার আরামবাগের আরান্ডি ১ নম্বর ও মায়াপুর ১ নম্বর অঞ্চলে বিজেপির উদ্যোগে একটি অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।

অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন হেমন্ত বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

যাত্রাপথে সাধারণ মানুষও নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান। বিজেপি কর্মীদের দাবি, মানুষের সমর্থন ও আশীর্বাদেই এই জয় সম্ভব হয়েছে। আগামী দিনে এলাকার উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তাও দেন দলীয় নেতৃত্ব।

এদিনের অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হয় গোটা কর্মসূচি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande