বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তাল বিষ্ণুপুর
বাঁকুড়া, ১৮ মে (হি.স.): এক বিজেপি কর্মীকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার বিষ্ণুপুর। এই ঘটনার পেছনে শাসকদল তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার সুভাষপল্লী এলাকা
বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তাল বিষ্ণুপুর


বাঁকুড়া, ১৮ মে (হি.স.): এক বিজেপি কর্মীকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার বিষ্ণুপুর। এই ঘটনার পেছনে শাসকদল তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার সুভাষপল্লী এলাকায়। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর শহরের সুভাষপল্লী এলাকায় দলীয় নেতা-কর্মীরা একটি বিজয় মিছিলের আয়োজন করেছিলেন। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। অভিযোগ, মিছিল শেষ হওয়ার পর বিধায়ক এলাকা ছাড়তেই ওই বিজেপি কর্মীকে কৌশলে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে।

ঘটনার পর রক্তাক্ত ও আহত অবস্থায় ওই কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বিজেপি কর্মীরা। এই হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আহত কর্মীকে সঙ্গে নিয়ে রাতেই স্থানীয় থানায় যান বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। যদিও এই মারধরের ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande