উন্নয়নের গতি বজায় রাখতে বিডিও-র সঙ্গে বৈঠক গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের
আরামবাগ, ১৮ মে (হি.স.): গোঘাট বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ব্লক প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন গোঘাটের নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। সোমবার গোঘাট ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকে
ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে বিধায়কের সৌজন্য সাক্ষাৎ


আরামবাগ, ১৮ মে (হি.স.): গোঘাট বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ব্লক প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন গোঘাটের নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। সোমবার গোঘাট ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) দফতরে গিয়ে বিডিও কল্লোল সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রশাসনিক বৈঠক করেন তিনি।

​সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে, এদিন গোঘাট ২ নম্বর ব্লকের বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্প, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং বর্তমানে চলমান কাজগুলির অগ্রগতি নিয়ে দু'পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক প্রশান্ত দিগার বলেন, “সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নের কাজ কোনওভাবেই স্তব্ধ হওয়া চলবে না। এলাকার মানুষের প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সঠিক সমন্বয় রেখে কীভাবে আরও দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়েই বিডিও-র সঙ্গে আলোচনা করেছি। পাশাপাশি বিভিন্ন থমকে থাকা প্রকল্পে কীভাবে গতি আনা যায়, তা-ও খতিয়ে দেখা হয়েছে।”

​বিধায়কের এই প্রথম প্রশাসনিক বৈঠককে ঘিরে এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এলাকার গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুবন্দোবস্ত, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলিও এদিনের আলোচনায় বিশেষ প্রাধান্য পেয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধির এই ইতিবাচক সমন্বয়ে আগামী দিনে গোঘাটে উন্নয়নের কাজ আরও জোরদার হবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande