পথ দুর্ঘটনায় মৃত দুই গোঘাটের হাজীপুরে
আরামবাগ, ১৮ মে (হি.স.): হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মোটরবাইক আরোহীর। গোঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহীর। রবিবার রাতে গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করপুকুর
পথ দুর্ঘটনায় মৃত দুই


আরামবাগ, ১৮ মে (হি.স.): হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মোটরবাইক আরোহীর। গোঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহীর। রবিবার রাতে গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করপুকুর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। মৃত দুই ব্যক্তির নাম গোলাম হোসেন মল্লিক ও নাজিম আলী শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে কামারপুকুরের দিক থেকে তাতারপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই গুরুতর জখম হন দু’জন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসীর একাংশের দাবি, ওই রাস্তায় নিয়মিত যানবাহনের বেপরোয়া গতির কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং প্রশাসনের তরফে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande