২৬ মে নাগাদ কেরলে বর্ষা ঢোকার সম্ভাবনা, জানালো মৌসম ভবন
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): আগামী ২৬ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে। সোমবার মৌসম ভবন সূত্রে এ কথা জানা গেছে। তবে পূর্বাভাসে এও জানানো হয়েছে, ২৬ মে কেরলে বর্ষা ঢোকার কথা বলা হলেও বাস্তবে বর্ষা ঢোকার ক্ষেত্রে দিনচারেক হেরফের হতে পারে। পূর্বাভাসের ভাষ
বর্ষা


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): আগামী ২৬ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে। সোমবার মৌসম ভবন সূত্রে এ কথা জানা গেছে। তবে পূর্বাভাসে এও জানানো হয়েছে, ২৬ মে কেরলে বর্ষা ঢোকার কথা বলা হলেও বাস্তবে বর্ষা ঢোকার ক্ষেত্রে দিনচারেক হেরফের হতে পারে। পূর্বাভাসের ভাষায় একে ‘মডেল এরর’ বলা হয়।

প্রসঙ্গত, সাধারণভাবে ১ জুন নাগাদ কেরলে বর্ষা ঢোকার কথা। কিন্তু অনেক সময়েই বর্ষা ঢুকতে দেরি হয় এবং কিছু সময় নির্দিষ্ট সময়ের আগে ঢুকে যায়। তবে কেরল থেকে বর্ষা কবে পশ্চিমবঙ্গে পৌঁছবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি মৌসম ভবন। সাধারণত, ৮ থেকে ১০ জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু বহু সময়েই অবস্থা অনুকূল না-হওয়ায় বর্ষার পশ্চিমবঙ্গে পৌঁছতে দেরি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande