নবনির্বাচিত বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা দিল আলু ব্যবসায়ী সমিতি
আরামবাগ, ১৮ মে (হি.স.): পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা জানাল পুড়শুড়া আলু ব্যবসায়ী সমিতি। সোমবার সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত বিধায়কের হাতে ফুলের তোড়া, স্মারক ও উত্তরীয় তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন
আলু ব্যবসায়ী সমিতির সম্বর্ধনা বিমান ঘোষ কে


আরামবাগ, ১৮ মে (হি.স.): পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা জানাল পুড়শুড়া আলু ব্যবসায়ী সমিতি। সোমবার সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত বিধায়কের হাতে ফুলের তোড়া, স্মারক ও উত্তরীয় তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির একাধিক পদাধিকারী, সদস্য এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

​এদিন সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা বিধায়কের কাছে তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের অভিযোগ, আলু সংরক্ষণ (হিমঘর সংলগ্ন সমস্যা), পরিবহণ ও সঠিক পদ্ধতিতে বাজারজাতকরণ নিয়ে তাঁদের একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি বাজারে আলুর মূল্যের ক্রমাগত ওঠানামার কারণেও ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

​ব্যবসায়ীদের সমস্ত অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন বিধায়ক বিমান ঘোষ। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, আলু ব্যবসার সঙ্গে যুক্ত চাষি ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তিনি সর্বতোভাবে পাশে থাকবেন। একই সঙ্গে সমস্যাগুলি সমাধানের জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিধায়কের এই ইতিবাচক আশ্বাসে খুশি ব্যবসায়ী সমিতির সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande