দিল্লিগামী ট্রেন থেকে উদ্ধার ডিফুর দুই নাবালিকা, গ্রেফতার বিহার ও দিল্লির তিন বাসিন্দা
ডিফু (অসম), ১৯ মে (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙের ডিফু থানা এলাকার দুই নাবালিকা কিশোরীকে দিল্লিগামী একটি ট্রেন থেকে উদ্ধার করেছে আসাম পুলিশ এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপিএফ)। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন মানবদেহ পাচারকারীকে
ট্রেন থেকে উদ্ধার দুই নাবালিকা, গ্রেফতার বিহার ও দিল্লির তিন বাসিন্দা


ডিফু (অসম), ১৯ মে (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙের ডিফু থানা এলাকার দুই নাবালিকা কিশোরীকে দিল্লিগামী একটি ট্রেন থেকে উদ্ধার করেছে আসাম পুলিশ এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপিএফ)। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন মানবদেহ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিন যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানিয়েছে, তারা বিহার এবং দিল্লির বাসিন্দা।

আজ মঙ্গলবার ডিফু থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বঙাইগাঁও রেল স্টেশনে দিল্লিগামী একটি ট্রেনে আসাম পুলিশ এবং জিআরপিএফ-কর্মীরা যৌথ অভিযান চালিয়ে ওই তিন নাবালিকাকে উদ্ধার করেছেন।

নাবালিকা পাচারের অভিযোগে ১৮ থেকে ১৯ বছর বয়সি বিহার এবং দিল্লির তিন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, ওই তিন যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরীদের সঙ্গে পরিচিত হয়েছিল। এক সময় তারা চাকরির প্রলোভন দিয়ে তাদের দিল্লিতে নিয়ে যাচ্ছিল।

উদ্ধারকৃত দুই কিশোরী ডিফুর একটি সরকারি বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রী। গত সপ্তাহে স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় তাদের পরিবার ডিফু থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছিল। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে একটি মামলা রুজু করে পুলিশ তাদের উদ্ধার করতে অভিযান চালায়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল বঙাইগাঁও রেলস্টেশনে কর্তব্যরত জিআরপিএফ-এর যোগাযোগ করে রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ। জিআরপি সূত্র জানিয়েছে, সোমবার রাতে ধৃত তিন অভিযুক্ত সহ কিশোরীদের ডিফু থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, তাঁদের সন্দেহ, এর পেছনে একটি বড় মানব পাচার চক্র জড়িত থাকতে পারে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য হাতে আসবে বলে ধারণা করছেন পুলিশ অফিসার।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande