নন্দা দেবী ইস্ট ট্রেকিং অভিযানে রওনা ২৬ জন পড়ুয়া
পিথোরাগড়, ১৯ মে (হি.স.) : নন্দা দেবী ইস্ট ট্রেকিং ও মিলাম গ্লেসিয়ার অভিযানের জন্য নির্বাচিত ২৬ জন পড়ুয়া রওনা হন। মঙ্গলবার সকালে তাঁদের এই যাত্রার সূচনা করেন জেলাশাসক আশিস কুমার ভাটগাই। এই অনুষ্ঠানে পর্যটন দফতর, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট
নন্দা দেবী ইস্ট ট্রেকিং অভিযানে রওনা ২৬ জন পড়ুয়া


পিথোরাগড়, ১৯ মে (হি.স.) : নন্দা দেবী ইস্ট ট্রেকিং ও মিলাম গ্লেসিয়ার অভিযানের জন্য নির্বাচিত ২৬ জন পড়ুয়া রওনা হন। মঙ্গলবার সকালে তাঁদের এই যাত্রার সূচনা করেন জেলাশাসক আশিস কুমার ভাটগাই। এই অনুষ্ঠানে পর্যটন দফতর, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার জেলাশাসক ভাটগাই বলেন, পিথোরাগড় জেলায় অ্যাডভেঞ্চার পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। নন্দা দেবী ইস্ট অঞ্চল তার বিশ্ববিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য, হিমালয়–এর সংস্কৃতি এবং রোমাঞ্চকর ট্রেকিং পথের জন্য পরিচিত। তিনি বলেন, এই ধরনের অভিযান তরুণদের মধ্যে সাহস, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের মানসিকতার বিকাশ ঘটায়। জেলাশাসক আরও জানান, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে রাজ্য সরকার অ্যাডভেঞ্চার পর্যটনের প্রসারে ধারাবাহিকভাবে কাজ করছে। পাহাড়ি এলাকার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করাতেই এই ধরনের ট্রেকিং অভিযানের আয়োজন করা হচ্ছে। ট্রেকিং চলাকালীন নিরাপত্তা বিধি মেনে চলা, পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া এবং হিমালয় অঞ্চলের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও অংশগ্রহণকারীদের আহ্বান জানান জেলাশাসক। তিনি বলেন, এই অভিযান যুব সমাজের কাছে অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হয়ে উঠবে।

পর্যটন দফতরের এক আধিকারিক জানান, অভিযানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের আগেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অভিযানের সময় তাঁদের সঙ্গে অভিজ্ঞ গাইড ও প্রশিক্ষকদের একটি দল থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande