বল্লারিতে এএফসি ফিটনেস কোর্স লেভেল - ১এ আয়োজন
বল্লারি, ১৯ মে (হি. স.) : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) - র উদ্যোগে ১৪ থেকে ১৮ মে পর্যন্ত প্রশিক্ষণ শেষ হতেই সমাপ্তি পর্বে এদিন ইনস্পায়ার ইনস্টিটিউট অব স্পোর্টসে সফলভাবে অনুষ্ঠিত হল এএফসি ফিটনেস কোর্স (লেভেল- ১এ)। প্রশিক্ষণের সমাপ্তি পর্বে
এআইএফএফ উদ্যোগে বল্লারিতে পাঠক্রম


বল্লারি, ১৯ মে (হি. স.) : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) - র উদ্যোগে ১৪ থেকে ১৮ মে পর্যন্ত প্রশিক্ষণ শেষ হতেই সমাপ্তি পর্বে এদিন ইনস্পায়ার ইনস্টিটিউট অব স্পোর্টসে সফলভাবে অনুষ্ঠিত হল এএফসি ফিটনেস কোর্স (লেভেল- ১এ)। প্রশিক্ষণের সমাপ্তি পর্বে শংসাপত্র সকলকে প্রদান করা হয়েছে।জাপানের এএফসি প্রশিক্ষক মিকিনোবু ইয়াসুমাতসু এবং আতসুশি কান্নো কোর্সটি পরিচালনা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ১৯ জন কোচ এই কোর্সে অংশগ্রহণ করেন। সশরীরে যথারীতি উপস্থিত ছিলেন এআইএফএফ-এর কোচ ডেভেলপমেন্ট বিভাগের প্রধান বিবেক নাগুলও।

এএফসি ফিটনেস কোর্স দু’টি ধাপে আয়োজিত হয়েছে - (ক), লেভেল - ১এ এবং (খ), লেভেল - ১বি। বল্লারিতে চারদিনের এই কর্মসূচিতে প্রাধান্য ছিল লেভেল - ১এ পর্ব। প্রসঙ্গতঃ আগামী বছর লেভেল - ১বি আয়োজন করা হবে ইতিমধ্যেই জানানো হয়েছে। ।

ভারতীয় ফুটবলে কোচ শিক্ষার মানোন্নয়ন এবং ফিটনেস প্রশিক্ষণের পরিকাঠামো আরও শক্তিশালী করতেই এমন ধরনের উদ্যোগ বলে জানিয়েছে এআইএফএফ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande