দুই নাবালিকা মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ হরিদ্বারে, গ্রেফতার অভিযুক্ত
হরিদ্বার, ১৯ মে ( হি.স.): পারিবারিক অশান্তির জেরে নিজের দুই নাবালিকা মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ। সেই অভিযোগেই উত্তরাখণ্ডের হরিদ্বারে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পাথরি থানা এলাকার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন পুল
দুই নাবালিকা মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ হরিদ্বারে, গ্রেফতার অভিযুক্ত


হরিদ্বার, ১৯ মে ( হি.স.): পারিবারিক অশান্তির জেরে নিজের দুই নাবালিকা মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ। সেই অভিযোগেই উত্তরাখণ্ডের হরিদ্বারে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পাথরি থানা এলাকার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধনপুরা এলাকার এক বাসিন্দা তাঁর স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। । অভিযোগে ওই মহিলা জানান, তাঁর স্বামী শাহজাদ দীর্ঘদিন ধরে তাদের ১৫ বছর বয়সি বড় মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো । শুধু তাই নয়, সম্প্রতি সে তাদের ১৪ বছর বয়সি ছোট মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। নির্যাতিতা মেয়ের মা এই ঘটনার প্রতিবাদ করতেই তাঁকে মারধর করা হয়। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘিসুপুরা থেকে পাথরি যাওয়ার রাস্তায় নজরদারি বাড়ায়। গ্রেফতার হয় অভিযুক্ত শাহজাদ।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাথরি থানার এক পুলিশ আধিকারিক জানান ,নাবালিকা শিশুদের ওপর হওয়া যেকোনও ধরণের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে ধরা সম্ভব হয়েছে। এই ঘটনা সামনে আসতেই এলাকার বাসিন্দারা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande