একাধিকবার মাদক পাচারের অভিযোগ, শিমলায় তিন মাসের জেল হেফাজতে মাদক পাচারকারী
শিমলা, ১৯ মে (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল শিমলা জেলা পুলিশ। একাধিকবার মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় একজনকে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অশ্বিন আহলুওয়ালিয়া। সে নিউ শিমলার বিসিএস এলাকার রাজ নিবাসের বাসিন্
একাধিকবার মাদক পাচারের অভিযোগ, শিমলায় তিন মাসের জেল হেফাজতে মাদক পাচারকারী


শিমলা, ১৯ মে (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল শিমলা জেলা পুলিশ। একাধিকবার মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় একজনকে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অশ্বিন আহলুওয়ালিয়া। সে নিউ শিমলার বিসিএস এলাকার রাজ নিবাসের বাসিন্দা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে তিন মাসের জেল হেফাজতে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরে এই নির্দেশিকা জারি করা হয়।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অশ্বিন দীর্ঘ সময় ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত। এর আগে ২০২১ সালে নিউ শিমলা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ২০২৪ সালে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করে ৭ গ্রাম মাদক (হেরোইন)। ২০২৫ সালের জুন মাসে শিমলা পূর্ব থানার অন্তর্গত এলাকায় তার কাছ থেকে উদ্ধার হয় ১১ গ্রাম মাদক (হেরোইন)। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্ত হওয়ার পরেও একাধিক বার মাদক পাচারের কাজ করেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande