বাঁকড়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উত্তেজনা
হাওড়া, ১৯ মে (হি.স.): হাওড়ার বাঁকড়া এলাকার রসিকলের কাছে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গে
বাঁকড়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উত্তেজনা


হাওড়া, ১৯ মে (হি.স.): হাওড়ার বাঁকড়া এলাকার রসিকলের কাছে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রসিকলের বাসিন্দা ওই যুবকের নাম সাদ্দাম হোসেন। এলাকার বাসিন্দাদের দাবি, ওই যুবকের ঘাড়ে ও শরীরের একাধিক জায়গায় অস্ত্রের কোপ রয়েছে। যদিও পুলিশের দাবি, ওই যুবকের রক্তাক্ত দেহ ঠিক তাঁর বাড়ির পাশ থেকে উদ্ধার হলেও ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে তা পরিষ্কার হয়নি। কারণ তিনি ছাদের উপর থেকে পড়েও মারা যেতে পারেন বলে মনে করা হচ্ছে। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর ঠিক কারণ জানা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande