উত্তর প্রদেশের সোনভদ্রে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ৪ যাত্রী
সোনভদ্র, ১৯ মে (হি.স.) : উত্তর প্রদেশের সোনভদ্র জেলার রবার্টসগঞ্জ থানা এলাকায় মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনা ঘটে। বারাণসী-শক্তিনগর সড়কের সুকৃত বাজারের কাছে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এনটিপিসি রিহান্দ নগ
উত্তর প্রদেশে সোনভদ্রে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ৪ যাত্রী


সোনভদ্র, ১৯ মে (হি.স.) : উত্তর প্রদেশের সোনভদ্র জেলার রবার্টসগঞ্জ থানা এলাকায় মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনা ঘটে। বারাণসী-শক্তিনগর সড়কের সুকৃত বাজারের কাছে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এনটিপিসি রিহান্দ নগর থেকে কয়েকজন যাত্রী বাসে করে বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিলেন। সকাল ৬টা নাগাদ বাসটি সুকৃত বাজারের চহলওয়া এলাকার কাছে পৌঁছলে চালক আচমকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে মধুপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। রবার্টসগঞ্জ (সদর)-এর সার্কেল অফিসার রণধীর কুমার মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছেন এনটিপিসি রিহান্দ নগরের বাসিন্দা বিজয় সিং এবং চেতওয়া এলাকার বাসিন্দা সুকান্তু, রাহুল ও সোনু কুমার।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande