বুধবার শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরকন্যায় হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠক
শিলিগুড়ি, ১৯ মে (হি. স.) : রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি শিলিগুড়ি পৌঁছাবেন এবং উত্তরকন্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন। মঙ্গলবার প্রশাসনিক সূত্রে জানা গেছ
শুভেন্দু অধিকারী


শিলিগুড়ি, ১৯ মে (হি. স.) : রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি শিলিগুড়ি পৌঁছাবেন এবং উত্তরকন্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন। মঙ্গলবার প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে মূলত সমগ্র উত্তরবঙ্গের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হবে, চলমান রাজ্য সরকারি প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়ে খতিয়ান নেওয়া হবে এবং আঞ্চলিক উন্নয়নের রূপরেখা তৈরি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশদ আলোচনা করা হবে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরকন্যা এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ও প্রস্তুতির পারদ এখন তুঙ্গে। গোটা উত্তরকন্যা চত্বর ব্যানার, ফ্লেক্স ও ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা এবং প্রতিটি কোণ খতিয়ে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা। মঙ্গলবার বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব উত্তরকন্যায় গিয়ে এই সমস্ত প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক গতিকে আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই প্রথম বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande