কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী মৌনি রায়
মুম্বই, ১৯ মে (হি.স.): ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং বিচ্ছেদের খবরের মাঝেই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেত্রী মৌনি রায়। ব্যবসায়ী স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণার পরপরই কানের মঞ্চে মৌনির এই গ্ল্য
কান চলচ্চিত্র উৎসব : মার্শে দু ফিল্মে বোল্ড লুকে অভিনেত্রী মৌনি রায়


মুম্বই, ১৯ মে (হি.স.): ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং বিচ্ছেদের খবরের মাঝেই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেত্রী মৌনি রায়। ব্যবসায়ী স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণার পরপরই কানের মঞ্চে মৌনির এই গ্ল্যামারাস উপস্থিতি নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা । কান -এর মঞ্চ থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর প্রথম লুকের কিছু মুহূর্ত। কানের উদ্দেশে রওনা হওয়ার সময় মুম্বই এয়ারপোর্টে এড়িয়ে গিয়েছিলেন পাপারাজ্জিদের ক্যামেরা। মৌনি রায় মূলত তাঁর আগামী ছবি ‘বম্বে স্টোরিজ’ এর স্ক্রিনিং ও প্রচারের জন্য কানের মর্যাদাপূর্ণ মার্শে দু ফিল্মে অংশ নিয়েছিলেন ।

প্রসঙ্গত, ২০২২ সালে গোয়াতে জাঁকজমকপূর্ণভাবে গাঁটছড়া বেঁধেছিলেন সূরজ নাম্বিয়ারের সঙ্গে । তবে সম্প্রতি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। সামাজিক মাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে তাঁরা ভক্তদের এই খবরটি জানান। তবে মৌনি স্পষ্ট করে দিয়েছেন যে, বৈবাহিক সম্পর্কে না থাকলেও সূরজের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande