শালবনিতে দাঁতালের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে বন দফতর
শালবনি, ১৯ মে (হি.স.): অতিথিশালার আমবাগানে আম খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের শালবনি এলাকার একটি বেসরকারি অতিথিশালায় পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতির মৃতদেহকে পড়ে থাকতে দেখ
শালবনিতে দাঁতালের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে বন দফতর


শালবনি, ১৯ মে (হি.স.): অতিথিশালার আমবাগানে আম খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের শালবনি এলাকার একটি বেসরকারি অতিথিশালায় পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতির মৃতদেহকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

একটি দাঁতাল হাতির মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। কয়েকটি গাছের আম বাঁচানোর জন্য বিদ্যুতের তার দেওয়া হয়েছিল। ঘটনার পরই ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কেউ মৃত হাতির সঙ্গে সঙ্গে নিজস্বী তুলছেন। আবার কেউ এই সুযোগে হাতির শরীরে হাত বুলিয়েছেন। আবার কেউ কুসংস্কারের জেরে হাতির লেজের লোম ছিঁড়ে নিয়ে যাচ্ছেন মাদুলি করবেন বলে। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা পৌঁছন। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande