হরিয়ানার যমুনা খালে মাটি কাটার যন্ত্র উল্টে চালকের মৃত্যু
যমুনানগর, ১৯ মে (হি.স.) : মঙ্গলবার সকালে হরিয়ানার যমুনানগরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাটি কাটার ভারী যন্ত্রের চালকের মৃত্যু হয়েছে। পশ্চিম যমুনা খালে বাড়ি মাজরা তীর্থ নগর সেতুর কাছে সমতল করার কাজ চলাকালীন মাটি কাটার যন্ত্র হঠাৎ ভারসাম্য হারিয়ে খ
হরিয়ানার যমুনা খালে মাটি কাটার যন্ত্র উল্টে চালকের মৃত্যু


যমুনানগর, ১৯ মে (হি.স.) : মঙ্গলবার সকালে হরিয়ানার যমুনানগরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাটি কাটার ভারী যন্ত্রের চালকের মৃত্যু হয়েছে। পশ্চিম যমুনা খালে বাড়ি মাজরা তীর্থ নগর সেতুর কাছে সমতল করার কাজ চলাকালীন মাটি কাটার যন্ত্র হঠাৎ ভারসাম্য হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় চালক ওই যন্ত্রর কেবিনের ভেতরেই আটকে পড়েন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর চালককে কেবিন থেকে উদ্ধার করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় যমুনানগরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত চালকের নাম প্রীতম (৩৫)। তিনি পঞ্জাবের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের ভারী যন্ত্র পরিচালনার কাজ করতেন।

মৃতের ভাই কুলদীপ জানান, মঙ্গলবার সকালে বাড়ি মাজরা সেতুর কাছে কাজ শুরু হয়। সেই সময় প্রীতম খালের ধারে মাটি সমান করার কাজ করছিলেন। হঠাৎ মেশিনটি বালিতে বসে যায় এবং ভারসাম্য হারিয়ে সরাসরি খালে পড়ে যায়। কেবিনের ভেতরে আটকে পড়ায় চালক আর বের হতে পারেননি।

ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে থাকলেও কেবিন সম্পূর্ণভাবে ডুবে যাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ সম্ভব হয়নি। পরে পুলিশ ও ডুবুরিরা যৌথভাবে অভিযান চালিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande