ইংলিশ প্রাক্তন অধিনায়ক মাইক স্মিথের চির বিদায়
লন্ডন, ১৯মে(হি.স.): পৃথিবীর মায়া ত্যাগ করে সোমবার পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের প্রাক্তন মাইক স্মিথ। ইংলিশ অধিনায়কের বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৫৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলেছেন তিনি। যার মধ্যে অর্ধেক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছি
ইংলিশ প্রাক্তন অধিনায়ক মাইক স্মিথের চির বিদায়


লন্ডন, ১৯মে(হি.স.): পৃথিবীর মায়া ত্যাগ করে সোমবার পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের প্রাক্তন মাইক স্মিথ। ইংলিশ অধিনায়কের বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৫৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলেছেন তিনি। যার মধ্যে অর্ধেক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তিনটি সেঞ্চুরি ও ১১টি ফিফটিতে দুই হাজার ২৭৮ করেন তিনি।

সব মিলিয়ে, ৬৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্মিথ। ৬৯টি সেঞ্চুরি ও ২৪১ ফিফটিতে রান করেন ৩৯ হাজার ৮৩২। এই সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন ১৮ নম্বরে।

লিস্ট ‘এ’ খেলেন ১৪০টি। এই সংস্করণে করতে পারেননি কোনো সেঞ্চুরি। ১৫ ফিফটিতে তিনি রান করেন তিন হাজার ১০৬।

খেলোয়াড়ী জীবনের পর ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিলেন স্মিথ। ওয়ারউইকশায়ারের চেয়ারম্যান ছিলেন তিনি। আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও চারটি টেস্ট ও ১৭টি ওয়ানডে দায়িত্ব পালন করেন স্মিথ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande