অভিযোগ খতিয়ে দেখতে মান্দারণ গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে গোঘাটের বিধায়ক
আরামবাগ, ১৯ মে (হি.স.) : গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। মঙ্গলবার আচমকাই তিনি পঞ্চায়েতে পৌঁছে বিভিন্ন কাজকর্ম ও পরিষেবা খতিয়ে দেখেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মান্দারণ গ্রাম পঞ
মান্দারণ গ্রাম পঞ্চায়েতে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার


আরামবাগ, ১৯ মে (হি.স.) : গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। মঙ্গলবার আচমকাই তিনি পঞ্চায়েতে পৌঁছে বিভিন্ন কাজকর্ম ও পরিষেবা খতিয়ে দেখেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মান্দারণ গ্রাম পঞ্চায়েতকে ঘিরে একাধিক অভিযোগ উঠছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই এবং পঞ্চায়েতের কাজকর্ম সরেজমিনে পর্যালোচনা করতেই এদিন সেখানে যান বিধায়ক।

পঞ্চায়েতে গিয়ে তিনি বিভিন্ন নথিপত্র পরীক্ষা করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সরকারি পরিষেবা সংক্রান্ত খোঁজখবর নেন। সাধারণ মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কি না, সেই বিষয়েও তিনি খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে।

বিধায়ক প্রশান্ত দিগার বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। মানুষের সমস্যা দ্রুত সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বিধায়কের এই আকস্মিক পরিদর্শন ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande