বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে কড়া অভিযান, ১০ দিনেই মালদা ডিভিশনে কোটি টাকার রেকর্ড আয়
মালদা, ১৯ মে (হি. স.): বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে রেকর্ড আয়ের নজির গড়ল পূর্ব রেলের মালদা ডিভিশন। রেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের মে মাসের প্রথম ১০ দিনেই টিকিট চেকিং অভিযান থেকে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা আয় হয
কার্তিক সিং


মালদা, ১৯ মে (হি. স.): বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে রেকর্ড আয়ের নজির গড়ল পূর্ব রেলের মালদা ডিভিশন। রেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের মে মাসের প্রথম ১০ দিনেই টিকিট চেকিং অভিযান থেকে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা আয় হয়েছে। ডিভিশনের ইতিহাসে কোনও ১০ দিনের সময়কালে এটিই সর্বোচ্চ টিকিট চেকিং আয় বলে দাবি রেল কর্তৃপক্ষের।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মালদা ডিভিশনের অন্তর্গত বিভিন্ন স্টেশন ও দূরপাল্লার ট্রেনে বিশেষ টিকিট পরীক্ষার অভিযান চালানো হচ্ছে। বিনা টিকিটে যাতায়াত, অনিয়মিত টিকিট ব্যবহার এবং বিভিন্ন নিয়ম ভঙ্গের অভিযোগে যাত্রীদের কাছ থেকে আইন অনুযায়ী জরিমানা আদায় করা হচ্ছে। বিশেষ করে ফরাক্কা, আজিমগঞ্জ সহ একাধিক ছোট স্টেশনে এই অভিযান চালানো হয়েছে।মঙ্গলবার পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিং জানান, চলতি বছরের মে মাসের প্রথম ১০ দিনের টিকিট চেকিং আয় আগের সময়ের তুলনায় প্রায় ২৮১.৪৪ শতাংশ বেশি। রেল প্রশাসনের মতে, ধারাবাহিক অভিযান চালানোর ফলে যেমন রেলের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে, তেমনই যাত্রীদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতাও বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande