হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে অবৈধ নির্মাণে বুলডোজার, গৃহহারা চার পরিবার
নন্দীগ্রাম, ১৯ মে (হি. স.) : হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অবৈধ নির্মাণ ভাঙতে নামল প্রশাসন। মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভার বয়াল–২ গ্রাম পঞ্চায়েতের তৃতীয় খণ্ড জলপাই এলাকায় সেচ দফতরের জমির উপর নির্মিত চারটি বাড়ি বুলডোজার দিয়ে
গৃহহীন নন্দীগ্রামে


নন্দীগ্রাম, ১৯ মে (হি. স.) : হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অবৈধ নির্মাণ ভাঙতে নামল প্রশাসন। মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভার বয়াল–২ গ্রাম পঞ্চায়েতের তৃতীয় খণ্ড জলপাই এলাকায় সেচ দফতরের জমির উপর নির্মিত চারটি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই পরিবারগুলি সেচ দফতরের জমিতে বসবাস করছিল।এদিন ভাঙার সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক ও নন্দীগ্রাম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা শেখ নজরুল ইসলাম অভিযোগ করেন, তাঁরা প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে সেখানে বসবাস করছেন। তাঁর দাবি, কোনও লিখিত নোটিশ ছাড়াই সোমবার বিকেলে পুলিশ এসে মৌখিকভাবে বাড়ি খালি করার নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার সকালে বাড়ি ভাঙা শুরু হয়।অন্যদিকে, সেচ দফতরের আধিকারিকদের দাবি, একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও পরিবারগুলি জমি ছাড়েনি। তাই হাইকোর্টের নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে হঠাৎ গৃহহারা হয়ে পড়া পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। এখন প্রশ্ন, এই পরিবারগুলি কোথায় গিয়ে আশ্রয় নেবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande