মঙ্গলবার ডলারের তুলনায় আরও পড়লো টাকার দাম
মুম্বই, ১৯ মে (হি.স.): পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব বাজারে অনিশ্চয়তা কাটেনি। আর তার জেরেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে মার্কিন ডলারের চাহিদা, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর। মঙ্গলবার ডলারের তুলনায় আরও তলিয়ে গেল টাকার দ
ডলার ও ভারতীয় মুদ্রা


মুম্বই, ১৯ মে (হি.স.): পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব বাজারে অনিশ্চয়তা কাটেনি। আর তার জেরেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে মার্কিন ডলারের চাহিদা, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর। মঙ্গলবার ডলারের তুলনায় আরও তলিয়ে গেল টাকার দাম। এ দিন বাজার খোলার পর থেকেই টাকার দামে ধস নামতে শুরু করে। লেনদেনের মাঝে এক সময়ে ১ ডলারের মূল্য রেকর্ড ছুঁয়ে ৯৬.৬০ টাকায় পৌঁছে যায়। দিনের শেষে অবশ্য সামান্য ঘুরে দাঁড়িয়ে ৯৬.৫২ টাকায় থিতু হয় টাকা। তবে বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতীয় মুদ্রা ৯৭ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংঘাতের জেরে লগ্নিকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতিতে সোনা এবং মার্কিন ডলারের মতো 'সুরক্ষিত' সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন বিশ্বজুড়ে লগ্নিকারীরা। ফলে বিশ্ববাজারে ডলারের চাহিদা আকাশছোঁয়া। উল্টোদিকে, ভারতের মতো উন্নয়নশীল দেশের বাজার থেকে বিদেশি পুঁজি দেদার তুলে নেওয়া হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে টাকার দামে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande