
কলকাতা, ১৯ মে(হি.স.) :
আগামী ৩১ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ শেষ হওয়ার পরই ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওডিআইতে মুখোমুখি হবে।
একমাত্র টেস্টটি ৬ থেকে ১০ জুন পর্যন্ত মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই টেস্টটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হবে না।
ওডিআই সিরিজটি ১৪ জুন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ১৭ জুন লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি ২০ জুন চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল মঙ্গলবার ঘোষণা করেছে । উভয় সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।
আফগানিস্তানের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ অধিনায়ক), সাই সুধারসন, ঋষভ পন্থ , দেবদত্ত পাডিকল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, মানব সুথার, গুরনূর ব্রার, হর্ষ দুবে (ধ্রুব জু)।
আফগানিস্তানের বিপক্ষে ভারতের ওডিআই স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা*, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ড্য*, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আরশদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, হর্ষ দুবে।
*রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া: ফিটনেস সাপেক্ষে
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি