পাথারকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত ১৯শে মে ভাষা শহিদ দিবস
পাথারকান্দি (অসম), ১৯ মে (হি.স.) : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন-এর পাথারকান্দি আঞ্চলিক কমিটির উদ্যোগে পাথারকান্দির কানাইলাল জিউ হাইস্কুলে আজ মঙ্গলবার ১৯শে মে ভাষা শহিদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়
পাথারকান্দিতে ১৯শে মে ভাষা শহিদ দিবসের অনুষ্ঠান


পাথারকান্দি (অসম), ১৯ মে (হি.স.) : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন-এর পাথারকান্দি আঞ্চলিক কমিটির উদ্যোগে পাথারকান্দির কানাইলাল জিউ হাইস্কুলে আজ মঙ্গলবার ১৯শে মে ভাষা শহিদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষক তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পাথারকান্দি আঞ্চলিক সমিতির সদস্য বিশ্বজিৎ চন্দ। অনুষ্ঠানের সূচনায় ভাষা শহিদদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। পাশাপাশি সংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটির গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন-এর পাথারকান্দি আঞ্চলিক সমিতির সভাপতি নজমুল ইসলাম, সম্পাদক সিতাংশু দে, উপসভাপতি তথা কানাইলাল জিউ হাইস্কুলের প্রধানশিক্ষক রথীন্দ্র কুমার দে, পাথারকান্দি কলেজ অব এডুকেশন-এর অধ্যক্ষ ড. আয়নুল হক, জেলা কমিটির সদস্য আণবিক গুপ্ত, শিক্ষক কানাই দেবনাথ, সঞ্জয় দেবনাথ, শিক্ষিকা পল্লবী দাস, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ্ত পুরকায়স্থ, সমাজসেবী দেবা দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৬১ সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সমাপ্তিতে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande