হাফলঙে উদযাপিত একাদশ ভাষা শহিদ দিবস
হাফলং (অসম), ১৯ মে (হি.স.) : ১৯শে মে এখন আর কেবল বরাক উপত্যকায় সীমাবদ্ধ নয়। বরাক উপত্যকার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে একাদশ ভাষা শহিদ দিবস। বিগত বছরগুলির মতো এবারও ডিমা হাসাও জেলা সদর হাফলঙে একাদশ ভাষা শহিদ দ
হাফলঙে একাদশ ভাষা শহিদ স্মরণ


হাফলং (অসম), ১৯ মে (হি.স.) : ১৯শে মে এখন আর কেবল বরাক উপত্যকায় সীমাবদ্ধ নয়। বরাক উপত্যকার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে একাদশ ভাষা শহিদ দিবস। বিগত বছরগুলির মতো এবারও ডিমা হাসাও জেলা সদর হাফলঙে একাদশ ভাষা শহিদ দিবস উদযাপান করেছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর হাফলং শাখা।

হাফলং মিউজিক কলেজে আয়োজিত অনুষ্ঠানে গান, আবৃত্তি ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অস্থায়ী একাদশ ভাষা শহিদ বেদিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর হাফলং শাখার সভাপতি অধ্যাপক শ্যামানন্দ চৌধুরী, শাখা-সচিব রজতকান্তি নাথ, অধ্যাপক সাকির হুসেন লস্কর, বরিষ্ঠ সাংবাদিক অনুপ বিশ্বাস, সাংবাদিক বিপ্লব দেব সহ উপস্থিত বিশিষ্টজনেরা।

বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, ছাত্রছাত্রী ও সংস্কৃতিমনা মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande