
কলকাতা, ১৯ মে (হি. স.) : বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি-র তরফেও পরিচালিত মহিলা ক্লাব ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য,
মঙ্গলবার ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহমেডান স্পোর্টিং ক্লাব ৫২ রানে এদিন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দিয়েছে। সিএবি মহিলা ক্লাব ক্রিকেট লিগে একদিনের প্রতিযোগিতায় শিরোপা জয় করল।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর -
মহমেডান স্পোর্টিং ক্লাব: ১৫৩ রান - (৪৩.২ ওভার)
প্রীতি মণ্ডল - ২৭ (৪৫) ও মিতা পাল - ২৬, (৪২)
সাইকা ঈশাক - ৪/২০ (৮), রূপাল তেওয়ারি - ৩/১৮ (৯)
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব: ১০১ রান - (৩১ ওভার)
সাইকা ঈশাক - ৩৩ (৩০), রুপাল তিওয়ারি - ২৩ (৩৮)
রেমন্ডিনা খাতুন - ৩/২৩ (৮), পাপড়িয়া দাস - ৩/১৬ (৫), মিতা পাল - ৩/২৭ (৭)
যদিও মঙ্গলবার দিনের শেষে মহমেডান স্পোর্টিং ক্লাব ৫২ রানে জয়ী ঘোষণা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত