জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর আহ্বানকে কটাক্ষ প্রমোদের
নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। পাশাপাশি পেট্রোল ও ডিজেল-সহ অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। কংগ্রেস নেতার কথায়, এট
জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর আহ্বানকে কটাক্ষ প্রমোদের


নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। পাশাপাশি পেট্রোল ও ডিজেল-সহ অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। কংগ্রেস নেতার কথায়, এটা সবে ট্রেলার মাত্র। দাম আরও বাড়বে।

প্রধানমন্ত্রীর আবেদনের বিষয়ে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারি মঙ্গলবার বলেন, “প্রধানমন্ত্রী বিদেশে না যাওয়ার জন্য আবেদন করেন, অথচ নিজেই পুরস্কার নিতে যান স্বল্প পরিচিত দেশে।” জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “এটা তো কেবল ট্রেলার, দাম আরও বাড়বে। এটা সাধারণ মানুষের লুটপাট।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande