গহপুরের মিসামারিতে বলেরো-বাইক মুখোমুখি, গুরুতরভাবে আহত মহিলা সহ দুই
গহপুর (অসম), ১৯ মে (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরের হেলেম মিসামারিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা সহ দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, আজ মঙ্গলবার চার চাকার একটি বলেরো এবং মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
গহপুরের মিসামারিতে বলেরো-বাইক মুখোমুখি, গুরুতরভাবে আহত মহিলা সহ দুই


গহপুর (অসম), ১৯ মে (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরের হেলেম মিসামারিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা সহ দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার চার চাকার একটি বলেরো এবং মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরবাইকের দুই আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের একজন গহপুরের ব্রহ্মাজান চা বাগানের গণেশ কাইয়া এবং চেঙেলিজানের মহিলা রিনা তপ্ন বলে জানা গেছে। সংকটজনক অবস্থায় দুজনকে গহপুরের কনকলতা বরুয়া অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে দুজনকে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি মিসামারির ১৫ নম্বর জাতীয় সড়কে নম্বর প্লেটবিহীন একটি দুরন্ত বলেরো এএস ৩২ ডি ৯৫৭১ নম্বরের মোটরবাইককে ধাক্কা মারে। সংঘর্ষে দুই বাইক আরোহী অনেক দূরে ছিটকে পড়ে যান। দুর্ঘটনায় বলেরোর একটি চাকা ফেটে গেছে।

দুর্ঘটনার পর বলেরোটি পালানোর চেষ্টা করলেও টকৌবাড়ির গানুগাঁও এলাকায় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে সেটিকে আটক করতে সক্ষম হন। ইতিমধ্যে হেলেম পুলিশ চালককে আটক করে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande