হাওড়ার রানিহাটিতে হাই-স্পিড কালার কোটিং লাইন চালু করল জিন্দাল ইন্ডিয়া, সম্পূর্ণ ১৫০০ কোটির প্রকল্প
কলকাতা, ১৯ মে (হি. স.): হাওড়ার রানিহাটিতে অত্যাধুনিক হাই-স্পিড কালার কোটিং লাইন (সিসিএল) চালু করল বিসি জিন্দাল গোষ্ঠীর অগ্রণী সংস্থা জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেড। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন ইউনিটটি চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গে তাদের ১
হাওড়ার রানিহাটিতে অত্যাধুনিক হাই-স্পিড কালার কোটিং


কলকাতা, ১৯ মে (হি. স.): হাওড়ার রানিহাটিতে অত্যাধুনিক হাই-স্পিড কালার কোটিং লাইন (সিসিএল) চালু করল বিসি জিন্দাল গোষ্ঠীর অগ্রণী সংস্থা জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেড। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন ইউনিটটি চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গে তাদের ১,৫০০ কোটি টাকার মূলধনী বিনিয়োগ প্রকল্প সম্পূর্ণ হলো। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন গ্যালভানাইজিং কোটিং লাইন, কোল্ড রোলিং মিল এবং পিকলিং ফেসিলিটির উদ্বোধন করা হয়েছিল।

​সংস্থার দাবি, নতুন সিসিএল ইউনিটটি বছরে প্রায় ২.৭৫ লক্ষ টন উৎপাদনে সক্ষম হবে। ২০২৭ অর্থবর্ষে এই উৎপাদন ক্ষমতা আরও বাড়িয়ে মাসে ৬০ হাজার টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যার ফলে সংস্থার আয় প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ এই ইউনিটে বিভিন্ন ধরনের স্টিল স্ট্রিপে পলিয়েস্টার, পিভিডিএফ, পিভিসি-সহ নানাবিধ কোটিং করা সম্ভব হবে।

​১৯৫২ সালে প্রতিষ্ঠিত জিন্দাল (ইন্ডিয়া) বর্তমানে রঙিন প্রলেপযুক্ত স্টিল শিটের বাজারে পূর্ব ভারতে অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে নিজেদের স্থান ধরে রেখেছে। সংস্থার ‘জিন্দাল সবরং’ ও ‘জিন্দাল নিউকালার+’ ব্র্যান্ড দুটি ইতিমধ্যেই দেশজুড়ে অত্যন্ত পরিচিত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande