
নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবারে দেশীয় শেয়ার বাজার সবুজ সঙ্কেতে খুলল। বাজারের প্রধান দুটি সূচক সেনসেক্স ২৯৫ পয়েন্ট এবং নিফটি ৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স শুরুর বাণিজ্যেই ২৯৪.৭৯ পয়েন্ট অর্থাৎ ০.৩৯ শতাংশ লাফিয়ে ৭৫,৬০৯.৮৩ স্তরে ট্রেন্ড করছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটিও ৮২.৬০ পয়েন্ট অর্থাৎ ০.৩৫ শতাংশ বেড়ে ২৩,৭৬০ স্তরে লেনদেন করছে।
সেনসেক্সের ৩০টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানির শেয়ার বৃদ্ধির সাথে খুলেছে এবং বাকি ৯টি কোম্পানির শেয়ার পতনের সাথে লাল সঙ্কেতে খোলে। হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ার কোনো পরিবর্তন ছাড়াই লেনদেন করছে। পাশাপাশি, এনএসই নিফটির ৫০টি কোম্পানির মধ্যে ৩৩টি কোম্পানির শেয়ারে তেজি ভাব দেখা যাচ্ছে এবং বাকি ১৭টি কোম্পানির শেয়ারে পতন লক্ষ্য করা গেছে।
আজকের বাণিজ্যে নিফটি আইটি-তে সবচেয়ে বেশি কেনাকাটা চলছে, যেখানে নিফটি প্রাইভেট ব্যাঙ্কের শেয়ারে সবচেয়ে বেশি বিক্রি দেখা যাচ্ছে। আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় হার শুরুর বাণিজ্যে ১৮ পয়সা ভেঙে ৯৬.৩৮ প্রতি ডলারে ট্রেন্ড করছে।
উল্লেখ্য, এর আগের দিন সোমবার সেনসেক্স এবং নিফটি সামান্য বৃদ্ধির সাথে বন্ধ হয়েছিল। সেনসেক্স ৭৭.০৫ পয়েন্ট বৃদ্ধির সাথে ৭৫,৩১৫.০৪ স্তরে বন্ধ হয়। অন্যদিকে, নিফটি ৬.৪৫ পয়েন্ট বেড়ে ২৩,৬৪৯.৯৫ স্তরে বন্ধ হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি