
ফলতা, ১৯ মে (হি.স.): আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার ফের ফলতায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ফলতায় রোড শো করেন তিনি। তার আগে সেখানে এক শিবমন্দিরে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী।
তার পর ফলতার বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। পুষ্পবৃষ্টিতে তাঁকে ফলতায় স্বাগত জানান সাধারণ জনতা। মুখ্যমন্ত্রীও কাউকে নিরাশ করেননি। হাত নেড়ে সকলের অভ্যর্থনা গ্রহণ করেন তিনি। এই রোড শো-কে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ