পিছিয়ে গেল তেরা ইয়ার হুঁ ম্যাঁয়-এর মুক্তির দিন
মুম্বই, ১৯ মে ( হি.স.): পরিবর্তিত হলো মিলাপ জাভেরির রোমান্টিক ছবি তেরা ইয়ার হুঁ ম্যাঁয়''-এর মুক্তির দিন। ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবির মাধ্যমে বলিউডের রুপোলি জগতে পা রাখতে চলেছেন আমান ইন্দ্র কুমার। তাঁর বিপরীতে দেখা যা
পিছিয়ে গেল তেরা ইয়ার হুঁ ম্যাঁয়-এর মুক্তির দিন , নতুন করে মুক্তির দিন প্রকাশ্যে আনলেন ছবির নির্মাতারা


মুম্বই, ১৯ মে ( হি.স.): পরিবর্তিত হলো মিলাপ জাভেরির রোমান্টিক ছবি তেরা ইয়ার হুঁ ম্যাঁয়'-এর মুক্তির দিন। ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবির মাধ্যমে বলিউডের রুপোলি জগতে পা রাখতে চলেছেন আমান ইন্দ্র কুমার। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মাকে। এর আগে এই ছবিটি চলতি সপ্তাহের শুক্রবার (২২ মে) মুক্তি পাওয়ার কথা ছিল. তবে মঙ্গলবার ছবির নির্মাতারা নতুন মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। ভালোবাসায় মোড়া একটি আবেগঘন গল্পের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি । ছবিতে পরেশ রাওয়ালকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটিকে নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ।

তবে মিলাপ জাভেরি পরিচালিত এই ছবির মুক্তির দিন পিছিয়ে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। অন্যদিকে শুক্রবার মুক্তি পেতে চলেছে অনন্যা পান্ডে এবং লক্ষ্য লালওয়ানির ছবি চাঁদ মেরা দিল। অনন্যা ও লক্ষ্য অভিনীত এই ছবির সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত, এমনটা মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande