
ঋষিকেশ, ১৯ মে (হি.স.): উত্তরাখণ্ডের ঋষিকেশে লাইনচ্যুত হয়ে গেল উজ্জ্বয়িনী এক্সপ্রেস। সোমবার রাতে যোগ নগরী ঋষিকেশ রেল স্টেশনের কাছে খণ্ড গ্রাম এলাকায় উজ্জ্বয়িনী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ। দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না, তাই হতাহতের ঘটনা ঘটেনি।
মোরাদাবাদ বিভাগ উত্তর রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনাটি ১৪৩১৭ উজ্জ্বয়িনী এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত, যা স্টেশন ইয়ার্ডে শান্টিং চলাকালীন ঘটেছিল। সেই সময় ট্রেনটি খালি ছিল এবং এই ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ