কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে যৌথ শ্রদ্ধাঞ্জলি রাজ্য ও ভারতীয় যুব কংগ্রেসের
কলকাতা, ১৯ মে (হি. স.): বাংলা সাহিত্য জগতের অন্যতম প্রধান স্তম্ভ ও বিদ্রোহী কথাকার মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে যৌথভাবে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেস এবং ভারতীয় যুব কংগ্রেস। এ উপলক্ষে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মান
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ১৯ মে (হি. স.): বাংলা সাহিত্য জগতের অন্যতম প্রধান স্তম্ভ ও বিদ্রোহী কথাকার মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে যৌথভাবে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেস এবং ভারতীয় যুব কংগ্রেস। এ উপলক্ষে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের একটি কালজয়ী উক্তি উদ্ধৃত করে লেখা হয়েছে, কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।

​যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে মানুষকে এক নতুন আঙ্গিকে চিনতে শিখিয়েছেন। তিনি ‘পুতুল নাচের ইতিকথা’ ও ‘পদ্মা নদীর মাঝি’-র মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা, যাঁর লেখনীতে সমাজ ও মানুষের মনস্তাত্ত্বিক অন্তর্লোক অত্যন্ত নির্ভীক ও তীক্ষ্ণতায় ধরা পড়েছে। বাংলা সাহিত্যের এই চিরকালীন সত্য-সৈনিক সাহিত্যিককে তাঁদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande