আনন্দপুরের বহুতল থেকে পড়ে মৃত্যু মহিলার
কলকাতা, ১৯ মে (হি.স.): আনন্দপুরের একটি বহুতল থেকে পড়ে গিয়ে এক মহিলার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার দুপুরে আনন্দপুরের ই. এম. বাইপাস সংলগ্ন এলাকার একটি বহুতলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার
আনন্দপুরের বহুতল থেকে পড়ে মৃত্যু মহিলার


কলকাতা, ১৯ মে (হি.স.): আনন্দপুরের একটি বহুতল থেকে পড়ে গিয়ে এক মহিলার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার দুপুরে আনন্দপুরের ই. এম. বাইপাস সংলগ্ন এলাকার একটি বহুতলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে আচমকাই ওই বহুতলের ওপর থেকে নীচে পড়ে যান ওই মহিলা। একটা শব্দ শুনে আবাসনের অন্যান্য বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande