বাড়ির আবর্জনা পোড়াতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ জয়নগরের বৃদ্ধ
আগরতলা, ১৯ মে (হি.স.) : বাড়ির উঠোনে জমে থাকা আবর্জনায় আগুন দিতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হলেন ৬২ বছরের পার্থ চৌধুরী। তাঁর বাড়ি আগরতলায় জয়নগর ৫ নম্বর এলাকায়। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা গেছে
আহত দুই যুবক


আগরতলা, ১৯ মে (হি.স.) : বাড়ির উঠোনে জমে থাকা আবর্জনায় আগুন দিতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হলেন ৬২ বছরের পার্থ চৌধুরী। তাঁর বাড়ি আগরতলায় জয়নগর ৫ নম্বর এলাকায়। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও বাড়ির উঠোনে জমে থাকা শুকনো পাতা ও অন্যান্য আবর্জনা পোড়ানোর জন্য আগুন লাগান পার্থ চৌধুরী। আগুন দ্রুত জ্বালানোর উদ্দেশ্যে তিনি একটি কেরোসিনের পাত্র থেকে তেল ঢালতে যান। সেই সময় অসাবধানতাবশত পাত্রটি হাত থেকে ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে কেরোসিন ছড়িয়ে পড়ে এবং আগুন তাঁর শরীরের বিভিন্ন অংশে লেগে যায়।

চোখের সামনে পার্থ চৌধুরীর শরীরে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে আগরতলার আইজিএম হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, পার্থ চৌধুরীর শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে তড়িঘড়ি জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা শুরু করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande