ভগৎ সিং যুব আবাসের কমন টয়লেটে ৯ এমএম পিস্তল উদ্ধার, আতঙ্কে আবাসিকরা
আগরতলা, ১৯ মে (হি.স.) : রাজধানী আগরতলায় ভগৎ সিং যুব আবাসের কমন টয়লেটে একটি ৯ এমএম পিস্তল পড়ে থাকতে দেখে সোমবার রাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহিলাদের চিৎকারে মুহূর্তের মধ্যে গোটা আবাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থ
পিস্তল উদ্ধার ঘিরে চাঞ্চল


আগরতলা, ১৯ মে (হি.স.) : রাজধানী আগরতলায় ভগৎ সিং যুব আবাসের কমন টয়লেটে একটি ৯ এমএম পিস্তল পড়ে থাকতে দেখে সোমবার রাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহিলাদের চিৎকারে মুহূর্তের মধ্যে গোটা আবাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, সোমবার রাতে আবাসনের কমন টয়লেটে প্রবেশ করে কয়েকজন মহিলা একটি পিস্তল পড়ে থাকতে দেখেন। হঠাৎ অস্ত্রটি চোখে পড়তেই তাঁরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে অন্যান্য আবাসিকরাও ছুটে এসে টয়লেটে পিস্তলটি দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি এনসিসি থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টয়লেট থেকে একটি ৯ এমএম বোরের পিস্তল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, অস্ত্রটি সদ্য সমাপ্ত টিটিএএডিসি নির্বাচনে ১৭ নম্বর পেকুয়ারজলি-জন্মেজয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী মজি দেববর্মার নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষী টুটন সাহার।

পুলিশ সূত্রে জানা গেছে, টুটন সাহা টয়লেটে যাওয়ার সময় কোমর থেকে পিস্তল খুলে একটি স্থানে রেখে দেন। পরে অসাবধানতাবশত সেটি সেখানেই ফেলে রেখে চলে আসেন। কিছুক্ষণ পর মহিলারা টয়লেটে গিয়ে অস্ত্রটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

ভগৎ সিং যুব আবাসে বর্তমানে টিটিএএডিসি নির্বাচনের ভোটগণনা শেষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জনজাতি নেতা ও তাঁদের পরিবারের সদস্যরা অবস্থান করছেন। ফলে ঘটনাটি নিয়ে আবাসিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টির প্রকৃত কারণ ব্যাখ্যা করলে আবাসিকদের আতঙ্ক কাটে। পরে দেহরক্ষী টুটন সাহাও এনসিসি থানায় গিয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেন বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত পর্যন্ত ভগৎ সিং যুব আবাস ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande